নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। এরই অংশ হিসেবে এবার পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করেছে নয়াদিল্লি।
\r\nবৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানি নাগরিকদের জন্য ইতোমধ্যে জারি করা সব বৈধ ভারতীয় ভিসা আগামী রোববার থেকে বাতিল বলে গণ্য হবে। যাদের কাছে বৈধ ভিসা রয়েছে, তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে।
\r\nএর আগে বুধবার ভারতের মন্ত্রিপরিষদের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক জরুরি বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে:
\r\n- \r\n
- \r\n
সিন্ধু পানিচুক্তি স্থগিত: 1960 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানিবণ্টন চুক্তি আপাতত স্থগিত করেছে ভারত। ফলে পাকিস্তান যে পরিমাণ পানি পেত, সেটি এখন বন্ধ থাকবে।
\r\n \r\n - \r\n
আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ: বুধবার থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সীমান্ত দিয়ে প্রবেশকারী পাকিস্তানিদের ১ মে’র মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
\r\n \r\n - \r\n
পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের বহিষ্কার: দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের সামরিক, নৌ ও বিমানবাহিনীর উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদেরও দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
\r\n \r\n - \r\n
সার্ক ভিসা বাতিল: পাকিস্তানি নাগরিকদের জন্য দেওয়া সব সার্ক ভিসা বাতিল করা হয়েছে। যারা এই ভিসায় বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
\r\n \r\n - \r\n
হাইকমিশনগুলোর কর্মীসংখ্যা কমানো: দিল্লি ও ইসলামাবাদের হাইকমিশনগুলোর কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
\r\n \r\n
এই পদক্ষেপগুলোর ফলে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক ও মানবিক পর্যায়ে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।





